দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে। চলতি বছরের জুন শেষে শ্রমশক্তির ২৬ লাখ ৪০ হাজার মানুষ বেকার ছিলেন। এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ১ লাখ ৪০ হাজার বেশি। কাজে নেই এমন তরুণদের সংখ্যাও এ সময় বেড়েছে। জুন শেষে দেশে বেকারত্বের হার বেড়ে হয়েছে ৩ দশমিক ৬৫ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের জুন মাসের ত্রৈমাসিক শ্রমশক্তি জরিপে এ তথ্য পাওয়া গেছে। ওই জরিপের প্রতিবেদন সদ্য প্রকাশিত হয়েছে।
বিবিএসের জরিপে বলা হয়েছে, বেকার জনগোষ্ঠী মূলত তাঁরাই, যারা বিগত সাত দিন সময়ে এক ঘণ্টাও কোনো কাজ করেননি কিন্তু কাজ করার জন্য প্রস্তুত ছিলেন এবং বিগত ৩০ দিনে বেতন বা মজুরি অথবা মুনাফার বিনিময়ে কোনো না কোনো কাজ খুঁজেছেন।

0 Comments:
Post a Comment