তথ্য সূত্র::: প্রথম আলো
#৫ আগস্টের পর থেকে ঢাকা লাইভের ওয়েবসাইট ও ফেসবুক পেজ বন্ধ। কার্যালয় তালাবদ্ধ।
#আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বন্ধ। পাসওয়ার্ড জানেন সাবেক প্রতিমন্ত্রী।
সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলকের অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের একচেটিয়া কাজ পাওয়া প্রতিষ্ঠান ঢাকা লাইভ ‘উধাও’ হয়ে গেছে। তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ হঠাৎ ‘গায়েব’ হয়ে গেছে। প্রতিষ্ঠানটির কার্যালয়ও তালাবদ্ধ।
আইসিটি বিভাগের বিভিন্ন অনুষ্ঠান, জুনাইদ আহ্মেদের অংশ নেওয়া আলোচনা সভা ও বৈঠকের সরাসরি সম্প্রচার করত ঢাকা লাইভ। আইসিটি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে কাজ দেওয়ার জন্য কোনো দরপত্র আহ্বানের কথা তাঁরা জানেন না। ঢাকা লাইভকে কাজ দেওয়া হতো সাবেক প্রতিমন্ত্রীর ইচ্ছায়। টাকার পরিমাণও ঠিক করে দিতেন তিনি।


0 Comments:
Post a Comment