গণপিটুনিতে গুরুতর আহত ওই কিশোর মারা গেছে বলে শুরুতে বলা হলেও, সেনাবাহিনীর মুখপাত্র প্রতিষ্ঠান আইএসপিআর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে সে জীবিত আছে।
আইএসপিআর বিবৃতিতে জানিয়েছে, আহত ব্যক্তির বয়স ২২ বছর। পুলিশের তরফ থেকে আগে জানানো হয়েছিল যে তার বয়স ১৫ বছর।
খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বিবিসিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গণপিটুনিতে গুরুতর আহত ওই কিশোরকে সেনাবাহিনী সাথে করে নিয়ে গেছে জানিয়ে তিনি বলেছেন, ছেলেটি মারা গেছে কী-না, সেটি তিনি নিশ্চিত নন।
তবে, খুলনায় সেনা ক্যাম্পের মুখপাত্রসহ একাধিক কর্মকর্তার নাম্বারে একাধিকবার কল করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
উৎসব মন্ডল হিন্দু ধর্মাবলম্বী বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে, ফেসবুক স্ট্যাটাসে ঠিক কী লেখা হয়েছিল সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার এ ঘটনায় মামলা দায়ের করা হবে, সে প্রক্রিয়া চলছে।


0 Comments:
Post a Comment